ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের বকচর কালিতলা এলাকায় রংপুরগামী সার্ভিস লেন থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতে অজ্ঞাতনামা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে কালো থ্রি কোয়াটার প্যান্ট ও কালো গোল গলার গেঞ্জি রয়েছে। লাশের গায়ের রং কালো, মাথার চুল ছোট এবং মুখে ছোট ছোট পাতলা দাঁড়ি রয়েছে।