ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বাজার পাহাদারকে মারধরের ঘটনায় ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সকাল থেকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বাজার কমিটি ও ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, সম্প্রতি বাজারের বিভিন্ন দোকানে একাধিক চুরির ঘটনা ঘটে। চুরি ঠেকাতে মাজালিয়া বাজারের ব্যবসায়ীরা পাহারার জন্য আব্দুল মান্নান (গুদু মাল) ও সুরুজ্জামান কালু নামে দুই জন পাহারাদার নিয়োগ দেয়। প্রতিদিনের মতো বাজার পাহারা দেয়ার সময় সোমবার মাঝরাতে মাজালিয়া গ্রামের লাল মিয়ার ছেলে আসাদুজ্জামান বাবুর সাথে পাহারাদার মান্নানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু তাকে মারধর করেছে বলে ব্যবসায়ীদের কাছে অভিযোগ করেন মান্নান। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী, ঔষধ ব্যবসায়ী ছানোয়ার হোসেন, মাসুদ রেজা, হারুন অর রশীদ প্রমুখ। এসময় তারা পাহারাদারকে মারধর করার প্রতিবাদ ও বিচার দাবী করে মাদকমুক্ত বাজার রাখতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।