ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আদালত থেকে আসামি পালানোর চেষ্টা

Link Copied!

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পালানোর চেষ্টা করা হত্যা মামলার আসামির নাম শাহাদাত হোসেন। তিনি চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার ৫বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগারের বন্দি শাহাদাতকে কারাগার থেকে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে আনা হয়। হাজিরা শেষে পুলিশ শাহাদাতকে আসামিদের হাজত খানায় নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আদালত ভবনের ফটক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। যোগাযোগ করা হলে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর পরই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।