আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু শ্যামল হোড়, শ্রী শ্রী কালিবাড়ি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

