ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আজকের সংবাদের স্টাফ রিপোর্টার সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহা পরলোক গমন করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটুয়াখালির মির্জাগঞ্জের সুবিদখালিতে তার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে সুবিদখালি বাজার শশ্মানে তাকে দাহ করা হয়। সাংবাদিক নেতার বাবার মৃত্যুতে ‘এমজেএফে’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব। এ ছাড়াও ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকেও সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক শোক বার্তায় উভয় নের্তৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

