ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে: শামা ওবায়েদ

Link Copied!

যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্য যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

বিএনপির এ সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি তাহলে, ১৫ বছরের ত্যাগ-তিতীক্ষা, মানুষের রক্তঝরা, গুম হওয়া ও ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে, আবু সাঈদ-মুগ্ধ বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে। সুতরাং শরীয়তপুর জেলায়ও সেই ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে, অনেক রক্ত ঝরার পরে, অনেক শিশুদের হত্যা করার পরে, অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু দোসররা পালায়নি। তারা সারা দেশে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গন্ডগোল পাকাচ্ছে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতার ওপর হামলা চালাচ্ছে। অতএব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।