ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে -ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

এসএম বদরুল
August 31, 2025 11:21 pm
Link Copied!

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকান্ড নিষিদ্ধ করার আইনগত দাবী উঠতে পারে না। আরপিও অনুযায়ী যেসকল কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোন কাজ জাতীয় পার্টি কখনই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোন অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবী তুলছে তাদের এ দাবী অযৌক্তিক। এমন দাবীতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবীতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোন আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করবো। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।

আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।