কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। মাহফুজ রহমান নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি অন্যায়, অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
‘জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য’
মনোনয়ন প্রত্যাশী মাহফুজ রহমান বলেন, “আমি জনগণের প্রতিনিধি হতে চাই সেবক হিসেবে। ফরিদপুর-১ আসনের মানুষ আমাকে সুযোগ দিলে আমি এলাকার প্রতিটি খাতে উন্নয়ন ঘটাতে চাই। অন্যায়, অপরাধ ও দুর্নীতি থেকে জনগণকে মুক্ত রাখা আমার প্রথম অঙ্গীকার।
”তরুণ প্রজন্মের ভরসা”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী মনে করেন, তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে সক্ষম একজন প্রার্থী হিসেবে মাহফুজ রহমানকে মনোনয়ন দেওয়া হলে আসনটিতে নতুন গতিশীলতা তৈরি হবে।
একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “মাহফুজ ভাই শুধু দলের কর্মী নন, তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকেন। তরুণরা তাকে নিয়ে আশাবাদী।
“রাজনৈতিক যাত্রা ও পটভূমি”
কলেজ জীবন থেকেই ছাত্র
রাজনীতির সঙ্গে যুক্ত মাহফুজ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
বিগত দিনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি শুধু দলের নেতা হিসেবেই নয়, সামাজিকভাবে একজন দায়বদ্ধ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
“নির্বাচনী সম্ভাবনা”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে ফরিদপুর-১ আসনে মাহফুজ রহমানকে মনোনয়ন দেওয়া হলে এলাকায় নতুন সমীকরণ তৈরি হতে পারে।

