ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডাকাতদলের সরদার কালু গ্রেফতার

Link Copied!

মাদারীপুরে ২০ মামলার আসামী আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সরদার মোঃ কালু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রাম থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কালু হাওলাদার ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদার ও সোনা বানুর ছেলে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, কালু হাওলাদারের বিরুদ্ধে ২০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের মাধ্যমে কালু হাওলাদারকে জেলহাজতে পাঠানো হবে।