মাদারীপুরের শিবচরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করেন। বুধবার (২৭ আগষ্ট) সকালে শিবচর উপজেলা মাদবরেরচর রহিম উদ্দীন মাদবর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদবরেরচর আর এম উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ও প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ মেধাবৃত্তি প্রদান করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধা বৃত্তি প্রদান করেন শিবচরউপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। এ সময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ মোজাম্মেল হোসেন চৌধুরী। মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব শিকদার, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার মাইনুল হাসান চৌধুরী, সব্যসাচী লেখক শিকদার আব্দুস সালামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে ৩২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ মেধাবৃত্তি প্রদান করা হয়।

