গাইবান্ধায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দিনাজপুরে ঘোড়াঘাটের মৃতঃ মুনছুর ছেলে হামিদুল, ভ্যান চালক নবাব আলী গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালক এবং এক যাত্রী মর্মান্তিকভাবে মারা যায়। এছাড়া জেলার সাঘাটা উপজেলায় একটি পাথরভর্তি ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ নিয়ে গত মঙ্গলবার একই দিনে ৩ জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্খাজনক অবস্থায় একজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া হাইস্কুলের পার্শ্বে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহি একটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যানটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক এবং এক যাত্রী মর্মান্তিকভাবে মারা যায়। দুর্ঘটনায় অটোভ্যানের অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বুধবার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি পাথর ভর্তি ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের দক্ষিণ উল্লা-মাঝিপাড়া সড়কের সরু ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রেনু বালা দক্ষিণ উল্লা (মাঝিপাড়া) গ্রামের সিমান্ত চন্দ্র দাসের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই সময় সড়ক দিয়ে হেঁটে চলছিলেন রেনু বালা। এরই মধ্যে সরু ব্রিজ এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে, তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেনু বালাকে মৃত ঘোষণা করেন।

