বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার জয়মনিরহাট ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর জয়মনিরহাট বাজারে লিফলেট বিতরণ। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইউনুছ আলী। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসছাক আলী মাস্টার ও হাজী আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কানন, জয়মনিরহাট ইউনিয়ন বিএনপির দুলাল মহরি ও প্রিন্স, জয়মনিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাইদুল, যুগ্ম আহ্বায়ক সুমন হামদি, মতিয়ার রহমান ও ডাঃ রফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও ফজলু মিয়া, জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিহাব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদস্য মাহবুব হোসেন এবং আন্ধারীঝাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদল ইসলাম। এদিকে নুনখাওয়া ইউনিয়নের কাঠগিরির চর শহীদ রাশেদুল ইসলামের কবর জিয়ারত ও উপহার সামগ্রী বিতরণ বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইউনুছ আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, ২৪ এর ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুড়িগ্রাম জেলার নুনখাওয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কাঠগিরির চর এর শহীদ রাশেদুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত ও পরিবারের সার্বিক খোঁজ-খবর গ্রহণ করা হয়। এ সময় তিনি শহীদ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন। ডাঃ ইউনুছ আলী বলেন, “শহীদ রাশেদুল ইসলামের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। জনগণের অধিকার আদায়ে আমরা তাঁর আদর্শকে বুকে ধারণ করব।” তিনি আরও বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য আত্মদানকারীদের পরিবারকে সম্মান দিয়ে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

