ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার

Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ২৭ আগস্ট দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ১৮ আগস্ট ভোর রাতে চকপাকুটিয়ার অমল বণিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা ১০–১২ জন দেশিয় অস্ত্রসজ্জিত ডাকাত প্রবেশ করে। তারা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন’সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে। দেশের বিভিন্ন স্থান থেকে অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযানকালে একটি মোবাইল, ৫ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।