ঢাকাTuesday , 26 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অ্যাডভোকেসি ক্যাম্পিং অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
August 26, 2025 9:40 pm
Link Copied!

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় মহিলা, কিশোরী ও সাংবাদিকদের অংশগ্রহণে অ্যাডভোকেসি ক্যাম্পিং খুলনার হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নারী ও কিশোরী সাংবাদিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্টের (রাউন্ড ৩) আওতায় ধ্রুব অ্যালায়েন্সের (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) সার্বিক ব্যবস্থাপনায় এই অ্যাডভোকেসি ক্যাম্পিং আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন ও রঞ্জন নিকোলাস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট ও বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করেন। ধ্রুবের নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, সহকারী জেলা তথ্য অফিসার দীপঙ্কর মন্ডল, MASNS নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিমু, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।