ঢাকাTuesday , 26 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হামলার শিকার মামলার সাক্ষী

Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামে মামলায় সাক্ষী হওয়ার জেরে গোলাম সরোয়ার নামে এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন। গত সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত গোলাম সারোয়ার বহুতি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে৷ আহতের পরিবার জানায়, প্রতিবেশীর জমি সংক্রান্ত একটি মামলায় সাক্ষী দেওয়ায় গোলাম সরোয়ারের উপর হামলা চালায় স্থানীয় মিলন, মরুফ, রকি ও আমির । তারা সবাই উপজেলার বহুতি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা হাসুয়া ও রড দিয়ে সরোয়ারকে মারধর করে। এতে তার ডান হাতের কবজিতে হাসুয়ার কোপ, মাথায় আঘাত এবং বাম পায়ে রডের আঘাতে হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন অংশেও জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন৷ ঘটনার পর অভিযুক্তদের মধ্যে কেউ প্রকাশ্যে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত মিলনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।