ঢাকাTuesday , 26 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে দালাল চক্রের ২ সদস্যকে জরিমানা

Link Copied!

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ২ সদস্যকে জরিমানা করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্য বিপ্লব হোসেন ও পূর্ণিমা রানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৪ ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা অসহায় ও সহজ-সরল রোগীদের প্রলোভন ও কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নিম্নমানের পরীক্ষা-নিরীক্ষা ও ডিপ্লোমাধারী চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে কমিশনভিত্তিক অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা যেমন প্রতারিত হয়, তেমনি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইসাহাক আলী বলেন, দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিষয়টি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ২ জনকে জরিমানা করা হলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।