ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দিঘীপাড়া এলাকার বাসিন্দা শ্রী কৃষ্ণপদ চন্দ্র দেবনাথ আগস্ট দুপুর ৩টায় ক্ষেতলাল প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে কৃষ্ণপদ চন্দ্র দেবনাথ জানান, মৌজা-ক্ষেতলাল এলাকার সিএস খতিয়ান নং-১৩৮৩, এমআর-১৮২২, আরএস-১২৬ এবং খারিজি খতিয়ান নং-৭৩৩৭ অনুযায়ী ২১ শতক সম্পত্তি তিনি ১৯৫৬ সালে বৈধভাবে কোবলা দলিলের মাধ্যমে ক্রয় করে ভোগদখলে রয়েছেন। এর মধ্যে ৬ শতক জমি বিক্রয় করা হলেও বাকি জমির ওপর তার দখল অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, রনজিত চন্দ্র দেবনাথ নামীয় এক ব্যক্তি জোরপূর্বক তার সম্পত্তিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। বিষয়টি আদালতে গড়ালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা-কে তদন্তের দায়িত্ব দেন। তদন্তে জমির বৈধ দখলদার হিসেবে কৃষ্ণপদ দেবনাথকে উল্লেখ করে রিপোর্ট দাখিল করা হয়। পরবর্তীতে পুনঃতদন্তেও একই ফলাফল আসে। কৃষ্ণপদ দেবনাথ দাবি করেন, এ প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে রনজিত চন্দ্র দেবনাথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসিল্যান্ড জিন্নাতুল আরার বিরুদ্ধে নিয়ম অনিয়মের অভিযোগ তোলেন, যা তিনি “মিথ্যা, ভিত্তিহীন ও সম্মানহানিকর” বলে আখ্যা দেন। তিনি বলেন, “এসিল্যান্ড একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু প্রশাসন নয়, এলাকার মর্যাদাকেও ক্ষুন্ন করেছে।” তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে এলাকাবাসী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনের শেষাংশে কৃষ্ণপদ চন্দ্র দেবনাথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা প্রচারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান৷