ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার হতে এসে রোহিঙ্গা দম্পতি আটক

Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে ভোটার ফরম জমা দেওয়ার সময় এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের রোকেয়া বেগম (৩২) ও তার স্বামী আনিস (৪০)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘ওই দম্পত্তি কিছু বানানো কাগজপত্র নিয়ে অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। পরে সন্দেহজনক মনে হলে ইউএনওর রুমে নিয়ে জিজ্ঞাসা করা হলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, ‘ওই দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। জিজ্ঞাসাবাদে তারা দুজনই রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। পরে পুলিশের কাছে সোপর্দ করে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। মামলার নেওয়ার প্রস্তুতি চলছে।