জয়পুরহাট জেলার কালাই থানার অন্তর্গত পুনটের বফলগাড়ী এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম, পিতা- মোঃ লোকমান, সাং- পুনট পূর্বপাড়া, থানা- কালাই, জেলা- জয়পুরহাট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব সদস্যরা শাহ আলমের গতিবিধি পর্যবেক্ষণে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট র্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে শাহ আলমকে বফলগাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সে বিক্রয়ের উদ্দেশ্যে সঙ্গে রেখেছিল এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে আরও জানায়, তাদের একটি মাদক কারবারী সিন্ডিকেট রয়েছে, যারা এই ধরনের অবৈধ কার্যক্রমে লিপ্ত। র্যাব জানিয়েছে, এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

