ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিএনপি’র ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ

Link Copied!

কুড়িগ্রাম জেলার চিলমারী রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৮, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপির নেতৃত্বে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । কুড়িগ্রাম- ৪ আসনের প্রয়াত সাবেক এমপি গোলাম হোসেনের কন্যা মমতাজ হোসেন লিপি ২১ আগস্ট (বৃহস্পতিবার) দিনব্যাপী রৌমারী ও রাজিবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজার এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে বিএনপি’র ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কলিম হোসেন মেম্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সভাপতি শাহাজাদী পারভীন শিল্পীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।