ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

Link Copied!

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের সাথে বেশ কয়েক বছর পূর্বে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকত বলে জানাযায়। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী দুলালকে তালাক দেয়। তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়ীতে গিয়ে তার উপর হামলা চালায়। ওই সময় গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকে। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর তার স্বজনেরা ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাকে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করে পুলিশ। আটক দুলালকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।