ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলাদীপুর ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির কারণে ইউপি সদস্যদের অনাস্থা

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে ইউপি সদস্যদের অনাস্থার প্রস্তাব আনায়ণ করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৫ আগষ্ট ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর কাছে লিখিত অভিযোগ করে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। এই মর্মে আলাদীপুর ইউপির সদস্য সিরাজুল ইসলাম, মনজুরুল, মোয়াজ্জেম, আব্দুল আউয়াল, মানিক মন্ডল, গৌড় চন্দ্র, অর্পন চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্য রহিমা বেগম, স্বাক্ষরিত আবেদনটি জমা দেন। অভিযোগে জানা যায়, আলাদীপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে একক আধিপত্ত বিস্তার করে অনিয়ম করে আসছে। এই মর্মে ১০ জন ইউপি সদস্য অনাস্থা এনেছেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলীর সাথে কথা হলে তিনি জানান, ৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি ঘটন করা হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইউনিয়ন পরিষদের জনস্বার্থে কাজগুলি করার জন্য ইউনিয়ন পরিষদ সচিব রাজিউর রহমানকে দায়িত্ব প্রদাণ করা হয়। এ বিষয়ে আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেননি।