ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি বন্দোবস্ত কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

Link Copied!

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। এ সময় রাঙামাটি জেলার সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ-সভাপতি কাজি জালোয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও ছাত্র নেতা আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয়ে রেজিষ্ট্রি বন্ধ রেখে জমির মালিকদের অধিকার হরণ করছে। এসব জমি বাজারফান্ড থেকে সরকারী নিয়ম মেনে খাজনা দিয়ে রেজিষ্ট্রি নেয়া হলেও জেলা প্রশাসক দীর্ঘ ৪ বছর যাবত জমি বন্ধকি অচল করে রেখেছে। ফলে বাজারফান্ড ভুক্ত জমির মালিকরা ব্যাংক লোন সুবিধা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সম্প্রতি জমি রেজিষ্ট্রেশনে জটিলতা তৈরি করায় নিন্দা জানিয়েছেন বক্তারা। নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের সুদূর প্রসারী উদ্দেশ্যে একটি মহল বার বার জমির অধিকার হরণ করার অপচেষ্টা করছে। পার্বত্য বাঙালীরা ভুমিসহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে এসব বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বক্তারা। নেতৃবৃন্দ অবিলম্বে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ও হুশিয়ারী দেন বক্তারা।