ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন। সিএন্ডবি রোডে তিনি কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাঁড়িয়ে অবস্থান করছিলেন। এসময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে এসে এলোপাতাড়ি দা দিয়ে ঘাড়ে কোপাতে থাকে। পরে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।