ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

Link Copied!

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃত সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট )সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, প্রেসক্লাবের সদস্য অলিপ ঘটক , সাংবাদিক কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, আব্দুল্লাহ আল ইমরান, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকীব মিজানুর রহমান প্রমূখ।