ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

Link Copied!

নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-মির্জাপুর-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এ সময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ কাকুর মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হয় অপু বিশ্বাস। দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব, নারায়ন এবং যাত্রী সুকদেবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।