ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের জমি ও ব্যাংক হিসাব জব্দ

Link Copied!

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের পাঁচ কাঠা জমি ও আটটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
‎মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন।
জব্দের আদেশ দেওয়া পাঁচ কাঠা জমি উত্তরা ২ নম্বর সেক্টরে অবস্থিত, যার মূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের আটটি হিসাবে জমা টাকার পরিমাণ ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা।
‎দুদকের আবেদন সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব ফ্রিজ ও ক্রোক করা প্রয়োজন।