ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Link Copied!

ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। মঙ্গলবার পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ।
এ দম্পতির বিরুদ্ধে মোট খেলাপি ঋণের পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।
মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ আদেশ দেওয়া হয়। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়।
ফলে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গত বছর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী জামিনে কারাগার থেকে মুক্তি পান। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৭৬টি মামলা হয়।