ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার সামরিক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Link Copied!

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম ও দুই সন্তান সামিয়া শবনম ও রাইহা শবনম মিয়াজীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোরের চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নিমার্ণের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও পাওয়া গেছে। সাবেক এ এমপির বিরুদ্ধে এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট সালাহ উদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।