ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে ইউনিটি হেলথ কেয়ার হাসপাতালের উদ্বোধন

Link Copied!

ঈদগাঁওতে ‘ইউনিটি হেলথ কেয়ার হাসপাতাল’ উদ্বোধন উপলক্ষ্যে হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উদ্যোক্তা ও চেয়ারম্যান নুরুল হুদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং এ হাসপাতালের উপদেষ্টা আবুল কালাম।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়হান উল মুরসালিন, অর্থ পরিচালক মোঃ ইয়াসেরসহ অন্যান্য পরিচালক ও অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের আলোচনায় হাসপাতালকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, মানুষের কল্যাণে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই হবে এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
শেষে হাসপাতালটির চেয়ারম্যান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশনা, উন্নত চিকিৎসা সুবিধা ও আধুনিক স্বাস্থ্যসেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।
সঞ্চালক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের পরিচালক মিজানুর রহমান।