ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপপ্রচার এবং নেতৃবৃন্দের ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফুলছড়ি-সাঘাটা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গাইবান্ধা জেলা, সাঘাটা, ফুলছড়ি উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী খান দুখু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত খান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান, রুবি আলম প্রমূখ।