“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার, মৎস্য চাষী ইশতিয়াক উদ্দিন আদিল, আব্দুস সবুর আহমদ প্রমূখ।

