ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বছরে এক হাজার টন মাছের ঘাটতি

Link Copied!

উত্তরের জেলা পঞ্চগড়ে বছরে অন্তত এক হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে মাছ চাষে ইতিবাচক পরিবর্তন এসেছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। জানানো হয়, বর্তমানে জেলায় বছরে মাছের চাহিদা ২১ হাজার ৭৫৬ টন, বিপরীতে উৎপাদন হচ্ছে ২০ হাজার ৩৩৫ টন। সভায় বক্তারা নদী দূষণ রোধ, নিষিদ্ধ জাল ও ওষুধ ব্যবহার বন্ধ, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং প্রাকৃতিক মাছ রক্ষায় নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে সোলেমান আলী ও জহিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সফল মৎস্য অভয়াশ্রম হিসেবে শালশিরি মৎস্যজীবী সমবায় সমিতিকেও পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক সাবেত আলী ওই অভয়াশ্রমের জন্য একটি নৌকা ও একটি ঘর করে দেয়ার আশ্বাস দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিমসহ প্রশাসন ও সরকারি দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা।