ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এর আগে সকাল ১০ টায় ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।