ক্রিকেট ব্যাটের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ পর্যন্ত ধরা পড়লেন ২ যাত্রী। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ধরা পড়ে এ ঘটনা। আটক যাত্রীরা হলেন, মাদারীপুরের জাকির হোসেন ও বরিশালের তানভীর আহমেদ। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। চেকিংয়ের সময় স্ক্যানারে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ইয়াবা ধরা পড়ে। এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ২ যাত্রীকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

