মোংলা বন্দর মেরিন এ্যন্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং ১৩৯৫ ত্রি- বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ছিল ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবেশ। লিফলেট প্যানা ও ফেষ্টুনে ছেয়ে গেছে মোংলা পৌর শহর উৎসব মুখর পরিবেশে।
রবিবার ১৭ আগষ্ট সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলে এ ভোট গ্ৰহন। ৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন এ ভোটযুদ্ধে। ২৬৫ জন ভোটারদের মধ্যে ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে মোট ২১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্ৰহন করেন। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিক সরদার তার নিকতম প্রতিদ্বন্দ্বি রবিউল ইসলাম পেয়েছেন ৪০ ভোট, সহ- সভাপতি পদে নূর হোসেন ৬৬ ভোট পেয়ে বিজয়ী, সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ১১৭ ভোট বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শুক্কুর আলী পেয়েছেন ৭২ ভোট, সহ- সাধারণ সম্পাদক পদে রিপন হাওলাদার ১০৮ ভোট পেয়ে বিজয়ী এবং সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম ১৩০ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলী মিঠু পেয়েছেন ৬৭ ভোট, এ ছাড়া কোষাধ্যক্ষ পদে রনি মিয়া ১৩৮ ভোট ও সদস্য পদে পারভেজ ১১৬ ভোট আয়তুল্লাহ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, ইমরান হোসেন ও রিয়াদ মাহমুদ। সদস্য হিসেবে ছিলেন মোংলা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, গোলাম নূর জনি, তাজিম উদ্দিন ও রুস্তম আলী প্রমুখ।

