মাদারীপুরের ডাসারে মোঃ তোঁতা সরদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার কাজীবাকাই এলাকার খান্দুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোঁতা সরদার উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব খান্দুলী গ্রামের বাবর আলী সরদারের ছেলে এবং তিনি আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা তোঁতা সরদার গ্রেফতার করা হয়েছে।

