ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন

Link Copied!

বেশ কয়েকদিনের টানা বর্ষণ ও ভারী যানবাহন চলাচলের কারণে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে সড়কের কিছুস্থানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এবং মাঝে মধ্যেই ওই সবস্থানে ঘটে আসছে ছোট- বড় দুর্ঘটনা। এই জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তলুকদার খোকনের নির্দেশনায় ও মাদারীপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য মোঃ ফয়সাল শিকদারের সার্বিক তত্ত্বাবধানে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কের বড়-বড় বেশ কিছু গর্ত সংস্কার করেন। আজ রবিবার বিকেলে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা ছাত্রদলে আহবায়ক কমিটি সদস্য নাঈম শেখ, কালকিনি পৌর ছাত্রদল নেতা সজীব বেপারী, কালকিনি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও ছাত্রদল নেতা সম্রাট মোল্লা প্রমুখ।

এ ব্যাপারে ছাত্রদল নেতা ফয়সাল বলেন, বিএনপি গণমানুষের দল, তারা জণগনের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। তাইতো নিজেদের বিবেকের তাড়নায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তলুকদার খোকনের নির্দেশনায় আমরা সড়ক সংস্কারের কাজ করেছি। তবে আমাদের এই মহতি কার্যক্রম চলমান থাকবে।