ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালের দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে পড়ে থাকা তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি। তিনি বিকাশ-মনোহারির ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে ওই স্থানে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, ওই স্থানে লাশের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। খতিয়ে দেখে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।