ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ভুয়া কমিটি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

 সাতক্ষীরা সদর উপজেলার রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায়শিবপুর ব্রহ্মরাজপুর, বাশদাহা, মোট তিনটি ইউনিয়নে কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল কর্তৃক আওয়ামী লীগের দোসরদের পূর্ণবাসন ও কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে শিবপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক আবুল হাসান ও বাঁশদাহা ইউনিয়নের সাবেক আহ্বায়ক ডা: নজরুল ইসলাম এই ৩ জনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ-আল মামুন, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সেক্রেটারি আব্দুর সবুর শিমুলসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম হোসেন, হাদিউজ্জামান হাদী, আখতারুজ্জামান, আনিসুর রহমান, মাসুদ রানা, আব্দুল সামাদ, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মজিবর রহমান, আব্দুর রাজ্জাক, শামীম হোসেন, জাহিদ হোসেন, মোজাফফর হোসেন, মনিরুল ইসলাম খোকনসহ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দেরকে আমি বলবো এই রবিউল সাহেব কোথায় ছিলেন এতদিন, তিনি আমাদের ইউনিয়নে এসে, মূল যে বিএনপি আছে সেই বিএনপিকে ধ্বংস করার জন্য কৃষক দলের ভুয়া কমিটি করে তাদেরকে বিএনপি’র পক্ষে লেলিয়ে দিয়ে, কিছু হাইব্রিড নেতা তৈরি করছে। আমাদেরকে মূল বিএনপি থেকে সরিয়ে দেওয়ার অশুভ চেষ্টা করছে। এই কৃষক দলের রবিউলের শিবপুর, ব্রহ্মরাজপুর,বাঁশদাহা ইউনিয়নসহ সাতক্ষীরা জেলা বিএনপির কোন রাজনৈতিক না করতে পারে, এইজন্য জেলা নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাচ্ছি।