বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০পিচ ইয়াবাসহ মামুন শিকদার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মামুন শিকদার শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের সোহরাব শিকদারের ছেলে। সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের একটি বড় চালান হাত বদলের জন্য সন্ন্যাসী বাজারের শিকদার মোবাইল সার্ভিসিং সেন্টারে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময়ে পুলিশ মাদক কারবারি মামুনকে আটক করে তার তার পকেট থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মামলা দায়ের করে ইয়াবাসহ আটক মামুনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

