ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

Link Copied!

শনিবার ১৬ আগস্ট ২০২৫ বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৬ (আগস্ট) ২০২৫ তারিখ মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।