ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ব্র্যাক কর্মীর পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগ

Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশথুপি কুসুমসাড়া গ্রামে ব্র্যাক এনজিওর কর্মীর পরিচয় দিয়ে এক নারীর ১১ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুজাউল ইসলাম জানান, কয়েকদিন ধরে মাহমুদা আক্তার নামে এক নারী নিজেকে কালাই উপজেলার পাঁচশিরাস্থ ব্র্যাক এনজিও অফিসের মাঠকর্মী পরিচয় দিয়ে তাদের পাড়ায় যাতায়াত করছিল। একপর্যায়ে তিনি তার স্ত্রী গোলাপি আক্তারকে প্রণোদনার আওতায় একটি গাভী দেওয়ার প্রলোভন দেখান। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে মাহমুদা তাদের বাড়িতে গিয়ে সঞ্চয় বাবদ ১১ হাজার টাকা নেন এবং আনুষঙ্গিক কাগজপত্র বুঝিয়ে দিয়ে দুপুরে ব্র্যাক অফিসে যেতে বলেন। পরে সুজাউল ইসলাম অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এ ধরনের কোনো প্রকল্প নেই এবং মাহমুদা নামে কোনো কর্মীও সেখানে কর্মরত নন। এ ঘটনার পর মাহমুদার ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে গেছেন। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।