বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তবুও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। আজ স্বৈরতন্ত্রের পতন হয়েছে। এখন যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু, ভালো নির্বাচন হওয়া দরকার। বিএনপির জনপ্রিয় এ নেতা বলেন, আরো নতুন করে আবার যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুব সমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে বড়েঙ্গা ধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমূখসহ অনেকে। এ সময় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের শতশত নারীরা উপস্থিত ছিলেন।

