ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, আলী হোসেন ওরফে নাজমুল, রফিকুল ইসলাম, নাঈম খান, সজিব মিয়া। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ: ১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে (১৬ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।