ঢাকাSaturday , 16 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না – এডভোকেট আহমেদ আযম খান

Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষণাকে গ্রহণ করতে পারছে না। তারা নানা ধরনের পরিবেশ ঘোলা করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা মনে করি এ ব্যাপারে সরকারের কঠোর হওয়া উচিত, কঠিন হওয়া উচিত। সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে। উপদেষ্টাদের নিয়েও নানা কথা হচ্ছে।শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পরিষদ মডেল মসজিদ মিলনাতনে এ সম্মেলনে উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবীর সভাপত্বিতে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।