ঢাকাWednesday , 13 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হবে – খাইরুল কবির খোকন

Link Copied!

বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন ওয়ান ইলেভেন বুঝেন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৭ সালে তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে ৩ তলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। তাই ওয়ান ইলেভেনের ঘটনা সৃষ্টি হবে যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আর বলেন বর্তমান সরকারের কিংস পাটি এনসিপি তারা সরকারে না থেকেও সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা প্রটোকল পাচ্ছে, তারা ডিসি, এসপি, ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপির ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের জন্য অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনও নিরাপদ নয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা সদস্য সংগ্রগ ও নবায়ন কমিটির সদস্য প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক,কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক এ্যাড, জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমূখ।