রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বারো মল্লিকা গ্রামের শামসু শেখের ছেলে ক্ষুদে আবিষ্কারক, রাহুল শেখ, মাত্র ৪ দিনেই একটি প্লেন তৈরি করে আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সে রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান হয়েও রাহুলের চোখে ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল। প্লেন কেমন করে আকাশে ওড়ে, এই ভাবনা থেকেই তার মনে জন্ম নেয় নিজের হাতে প্লেন বানানোর ইচ্ছে। সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিতে সে গত ১০ আগস্ট তার স্কুলের মাঠে শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে নিজের তৈরি প্লেনটি সফলভাবে উড়িয়ে দেয়। রাহুলের এই অসাধারণ উদ্ভাবনী প্রতিভা এবং সৃজনশীলতাকে তার স্কুলের শিক্ষক ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, রাহুলের মতো মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যতের আশার আলো। রাহুল শেখ বলেন, মাত্র ১৫ বছর বয়স আমার, ৪ দিনের কষ্টে ১৫ হাজার টাকা খরচ করে এই উড়োজাহাজ তৈরি করেছি বাংলাদেশ বিমান ৭৮৭ আচিন পাখি মডেলের একটি উড়োজাহাজ সেটি আমি সফলভাবে আকাশে উড়িয়েছি।

