কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গরবার (১২ আগস্ট) আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস উদ্দিন সাগর ওরফে গুটি আব্বাসকে গ্রেফতার করা হয়। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র, মাদক এবং অন্যান্য আইনে ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

