ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার দুপুরে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাদ্রাসার সুপারসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি নামক স্থানে মৌসুমী তেল পাম্পের সামনে (ঢাকা-মেট্রো-ট-২০৬৪৬৫) একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সাটি দুমরে মুচড়ে গিয়ে শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। নিহতরা হলো- রাফি মিয়া, স্থানীয় মাদ্রাসা সুপার জাহিদুল ইসলাম ও নুরুন্নবী মন্ডল। তাদের বাড়ি গোবিন্দঞ্জের রাজাহার ইউনিয়নের পিয়ারাপুর জাঙ্গালপাড়া গ্রামে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন ৩ জন নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেছেন।